× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানে চাঁদাবাজি মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৫৭ এএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩২ এএম

ইউপি সদস্য কুতুবউদ্দিন মিয়া

ইউপি সদস্য কুতুবউদ্দিন মিয়া

বান্দরবানে চাঁদাবাজি ও ব্যভিচারের মামলায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। রবিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বান্দরবান সদরের রেইচা চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কুতুবউদ্দিন মিয়া সদর উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য।

বান্দরবান সদর থানার উপপরিদর্শক (এসআই) সমির ভট্টাচার্য প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় আবদুস সোবাহান রাবার প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল নিয়াজি বলেন, ‘ইউপি সদস্য কুতুবউদ্দিন ভিন্ন দাগের ভুয়া দলিল ব্যবহার করে কোম্পানির জায়গা জবরদখল করে বিভিন্ন জনের কাছে বিক্রি এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। পরে ৭ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে লামা থানায় চাঁদাবাজি মামলা করা হয়।’

লামা থানার উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দীন লিয়ন বলেন, ‘কুতুবউদ্দিন মিয়ার বিরুদ্ধে লামা থানায় চাঁদাবাজি ও ব্যভিচারের অভিযোগে দুটি মামলা রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে রেইচা চেকপোস্ট এলাকা থেকে বান্দরবান সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তাকে লামা থানায় হস্তান্তর করা হয়েছে।’

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ইউপি সদস্য কুতুবউদ্দিনের নামে ব্যভিচারের অভিযোগে ৪৯৭ ধারায় মামলা রয়েছে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা