× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে বিএনপির পদবঞ্চিতদের ঝাড়ু মিছিল

বরিশাল প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ২০:০৬ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ২০:১৩ পিএম

বরিশালে বিএনপির পদবঞ্চিতদের ঝাড়ু মিছিল। প্রবা ফটো

বরিশালে বিএনপির পদবঞ্চিতদের ঝাড়ু মিছিল। প্রবা ফটো

বরিশাল বিএনপির উত্তর শাখার সাংগঠনিক তিন উপজেলা ও দুই পৌরসভার সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময় জেলা উত্তর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কুশপুত্তিলিকা দাহ করাসহ নগরীতে ঝাড়ু মিছিল করেন তারা।

রবিবার (১২ ফেব্রুয়ারি) বরিশাল নগরীতে সদর জেলা কমিটির কার্যালয়ের সমানে ও শনিবার মুলাদী প্রেসক্লাব চত্বরে গৌরনদী ও আগৈলঝারা উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে পৃথকভাবে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ঘোষিত পাঁচ কমিটি প্রত্যাখান করে দলের নিবেদিত নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠনের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।

বিক্ষোভকারীরা জানান, শনিবার রাতে উত্তর জেলার গৌরনদী এবং আগৈলঝারা উপজেলা কমিটি ঘোষণা করা হয়। এর আগে মুলাদী উপজেলা ও পৌর কমিটি ঘোষণা করা হয়। যাদের পদ দেওয়া হয়েছে তারা বেশিরভাগ অন্যদল থেকে এসেছেন। আবার অনেক নেতাকে দীর্ঘ ২০ বছরেও দলীয় কোনো কর্মসূচিতে দেখা যায়নি। মোটা অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে পদ দেওয়া হয়েছে বলে তাদের অভিযোগ।

পদবঞ্চিত আগৈলঝাড়া বিএনপি নেতা এইচ.এম আফজাল হোসেন বলেন, ‘১/১১ পর থেকে নিজ এলাকায় অনুপস্থিতিই নয়, দলছুট সুবিদাবাদী ও ঢাকায় বসবাসকারী একজনকে গৌরনদী উপজেলার আহ্বায়ক করা হয়েছে। তিনি গত ১৭ বছরে একদিনের জন্যও এলাকাতে আসেননি। অপরদিকে, আগৈলঝাড়া উপজেলার সদস্য ঘোষিত কমিটির আহ্বায়ক বৃদ্ধ ও অসুস্থ। গত ২০ বছরে তাকে আগৈলঝাড়া বিএনপির আন্দোলন সংগ্রামে কেউ দেখেনি। একই অবস্থা মুলাদী উপজেলা ও পৌর কমিটির ক্ষেত্রে।’

ডা. মাহবুবুল ইসলাম মাহবুব বলেন, ‘বিএনপির উত্তর জেলার আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুল অর্থ বাণিজ্যের মাধ্যমে ত্যাগী ও নির্যাতিতদের বাদ দিয়ে ১/১১-র একজন সাবেক সংসদ সদস্যের দোসরকে নিয়ে কমিটি গঠন করায় তৃণমূলের নেতাকর্মীরা তা প্রত্যখান করেছেন। মুলাদী উপজেলা ও পৌর নেতারাও কমিটি প্রত্যাখান করেছেন।’

কমিটি গঠন নিয়ে তৃণমুল নেতাকর্মীদের অভিযোগ অস্বীকার করে বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ বলেন, ‘মুলাদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিতে অন্যদলের কাউকে স্থান দেওয়া হয়নি। বর্তমান পরিস্থিতিতে বিএনপির অনেক নেতাকর্মীরা এলাকায় অবস্থান করতে পারছেন না। তারা ঢাকায় অবস্থান করছেন। তাদের কমিটিতে অর্ন্তভূক্ত করায় দোষের কিছু হয়নি। যাদের পদ দেয়া হয়নি তারা ক্ষুদ্ধ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা