গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন
গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩৯ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪০ পিএম
মানববন্ধনে গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। প্রবা ফটো
নির্ধারিত তারিখে নির্বাচন না হলে দক্ষিণবঙ্গের সঙ্গে সারা দেশের যানবাহন চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা।
রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধনে এ হুঁশিয়ারি দেন তারা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন সংগঠনটির নেতারা। এর আগে শহরের কুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।
মানববন্ধনে সংগঠনটির সাবেক সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রার্থী কাজী সাঈদ বক্তব্য রাখেন। কর্মসূচিতে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীসহ তিন শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।
বুলবুল ইসলাম বলেন, ‘গেল বছরের ১৩ অক্টোবর নির্বাচনি তফসিল ঘোষণা করে ১৭ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। পরবর্তীতে বিভিন্ন কারণ দেখিয়ে ২১ জানুয়ারি নির্বাচনের তারিখ পুনঃনির্ধারণ করে। সেই তারিখও অতিবাহিত করে আগামী ৪ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বারবার তারিখ পরিবর্তনের ফলে শ্রমিকদের মধ্যে নির্বাচন নিয়ে সংশয় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।’
আগামী ৪ মার্চ নির্বাচন করতে গড়িমসি করা হলে দক্ষিণ বঙ্গের সঙ্গে যানবাহন চলাচল বন্ধের হুঁশিয়ারি দেন তিনি।