× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীপুরে বিএনপির পদযাত্রায় অস্ত্র উঁচিয়ে ধরা যুবক গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫০ পিএম

শ্রীপুরে বিএনপির পদযাত্রায় অস্ত্র উঁচিয়ে ধরা যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারে বিএনপির পদযাত্রা থেকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরে ভাইরাল হওয়া যুবক জাহিদুর ওরফে উত্তরের জাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়।

রবিবার (১২ ফেব্রুয়ারি) ভোরে বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামের তার বন্ধু হাতেমের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই দিন আড়াইটায় সংবাদ সম্মেলনে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান তথ্য নিশ্চিত করেছেন।  

গ্রেপ্তার জাহিদ উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের মৃত সাইদুর রহমান মীরের ছেলে। তিনি ৫/৬ বছর আগে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের সাধুয়া গ্রাম থেকে বরমী এলাকায় এসে স্থায়ীভাবে বাস করা শুরু করেন।  

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, জাহিদুল ইসলাম জাহিদের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। ওইসব মামলায় তিনি জেলও খেটেছেন। তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) সানোয়ার হোসেন বলেন, জাহিদের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে অস্ত্রটি আসল না নকল তা ফরেনসিক রিপোর্টের পর নিশ্চিত করে বলা যাবে। একেকজন একেক ধরনের কথা বলছে, আমরা বিষয়টি তদন্ত ও খতিয়ে দেখছি।  

গতকাল শনিবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজারে বিএনপির পদযাত্রায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে ধরে থাকা এক যুবকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

এ সময় বিএনপির নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে মিছিল নিয়ে আওয়ামী লীগের ওই কার্যালয়ের চেয়ার ভাঙচুর করে আতঙ্ক তৈরির অভিযোগ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

তবে অস্ত্রধারী যুবক বিএনপির কেউ না বলে দাবি শ্রীপুর উপজেলা বিএনপির। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা