× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাভারে আগুনে পুড়ে মরল গবেষণার ৩৭০ মুরগি

ঢাকা (সাভার) প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২৬ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৩৬ পিএম

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে আগুনে পুড়ে মারা গেছে গবেষণার ৩৭০টি মুরগির বাচ্চা। প্রবা ফটো

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে আগুনে পুড়ে মারা গেছে গবেষণার ৩৭০টি মুরগির বাচ্চা। প্রবা ফটো

সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) একটি শেডে রাখা পুষ্টি গবেষণার ৩৭০টি দেশীয় প্রজাতির মুরগির বাচ্চা আগুনে পুড়ে মারা গেছে।

বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে দাবি করে এ ঘটনায় তদন্ত কমিটি করার কথা জানায় কর্তৃপক্ষ।

রবিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বিএলআরআইয়ের পূর্ব পাশে গবেষণার জন্য রাখা মুরগির শেডে এই অগ্নিকাণ্ড ঘটে। 

পোল্ট্রি উৎপাদন গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান শাকিলা ফারুক বলেন, ‘আমাদের ওই শেডটিতে কোর গবেষণা প্রকল্পের আওতাধীন পুষ্টি গবেষণার জন্য চার দিন বয়সি ৩৭০টি দেশীয় জাতের মুরগির বাচ্চা রাখা হয়েছিল। এই গবেষণায় ডা. হালিমা নামে একজন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা গবেষণা কার্যক্রম পরিচালনা করছিলেন। আজ সকালে হঠাৎ শর্টসার্কিট থেকে আগুন লেগে যায়। সেখানে থাকা শ্রমিকদের থেকে শুনেছি, ৫ মিনিটের ভেতর সবকিছু পুড়ে যায়। ফায়ার সার্ভিসকে ডাকার আগেই শ্রমিকরা আগুন নিভিয়ে ফেলে।’ 

গবেষক বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. হালিমার কাছে জানতে চাইলে তিনি বিএলআরআইয়ের মহাপরিচালকের কাছে অনুমতি নিয়ে কথা বলতে হবে বলে বিষয়টি এড়িয়ে যান। 

বিএলআরআই পোল্ট্রি উৎপাদন গবেষণা প্রকল্পের প্রধান সাজেদুল করিম সরকার এ বিষেয় সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান। 

বিএলআরআই মহাপরিচালক এস এম জাহাঙ্গীর হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা