× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোমবার আদালতে ফিরবেন ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১৪ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১৮ পিএম

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী আনিসুল হক। প্রবা ফটো

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী আনিসুল হক। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা তাদের চলমান আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার করে আগামীকাল সোমবার থেকে আদালতে যাবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রবিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এর আগে সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউসে জেলা ও দায়রা জজ শারমিন নিগার এবং আইনজীবী সমিতির সভাপতি তানভীর ভূইয়াসহ অন্যান্য আইনজীবীদের সঙ্গে বৈঠকে করেন আইনমন্ত্রী।

বৈঠক শেষে মন্ত্রী বলেন, ‘আগামীকাল (সোমবার) থেকে আদালতের কাজকর্ম স্বাভাবিক হবে। আইনজীবীরা বর্জন কর্মসূচি প্রত্যাহার করে আদালতে যাবেন।’

বৈঠকের বিষয়ে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সামছুজ্জামান চৌধুরী কানন বলেন, ‘আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা আমাদের দাবিগুলো পূরণ করতে পেরেছি। অচিরেই সাধারণ সভা করে কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হবে।’ তবে কোন কোন দাবি মেনে নেওয়া হয়েছে- সে সম্পর্ক স্পষ্ট করে বলতে চাননি তিনি।

প্রসঙ্গত, জেলা ও দায়রা জজ শারমিন নিগার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুক এবং জেলা জজ আদালতের নাজির মোমিনুল ইসলামের অপসারণ চেয়ে জানুয়ারি থেকে আন্দোলন করে আসছেন ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা।

সবশেষ কর্মসূচি অনুযায়ী গত ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আইনজীবীরা জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালত বর্জন কর্মসূচি পালন করেন। এরপর ওইদিন সাধারণ সভা করে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ফের সকল আদালত বর্জন কর্মসূচি দেয় আইনজীবী সমিতি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা