× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদযাত্রায় পিস্তল হাতে যুবক দলের কেউ নন, দাবি বিএনপির

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৫৯ এএম

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজারে বিএনপির পদযাত্রায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে ধরে থাকা এক যুবকের এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজারে বিএনপির পদযাত্রায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে ধরে থাকা এক যুবকের এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজারে বিএনপির পদযাত্রায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে ধরে থাকা এক যুবকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এ সময় বিএনপির নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে মিছিল নিয়ে আওয়ামী লীগের ওই কার্যালয়ের চেয়ার ভাঙচুর করে আতঙ্ক তৈরির অভিযোগ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

তবে অস্ত্রধারী যুবক বিএনপির কেউ না বলে দাবি শ্রীপুর উপজেলা বিএনপির। আর এ বিষয়ে খোঁজখবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

খোঁজ নিয়ে জানা গেছে, অস্ত্রধারী ২৮ বছর বয়সী জাহিদ হাসানের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের। দীর্ঘদিন ধরে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডে বসবাস করেন তিনি।

এ বিষয়ে বরমী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, ‘সকালে বরমী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে মিছিল নিয়ে এসে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থাকা চেয়ার ভাঙচুর করে। এ সময় বিএনপির পরিচয়ধারী সন্ত্রাসী জাহিদ আগ্নেয়াস্ত্র উঁচু করে উপস্থিত নেতাকর্মীদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করেন।’

তবে অস্ত্রধারী যুবক বিএনপির কেউ না বলে দাবি করেছেন শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম। বলেন, ‘ফেসবুকে ছবি ও ভিডিও দেখেছি কিন্তু অস্ত্র ধরে থাকা ওই যুবককে আমরা চিনি না। তিনি আমাদের দলেরও কেউ না।’

এ ব্যাপারে জানতে পিস্তল উঁচিয়ে ধরা যুবক জাহিদুলের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও তার খোঁজ পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘পদযাত্রায় এক যুবককে অস্ত্র উঁচিয়ে ধরে থাকা ছবি ও ভিডিও দেখেছি। তার বিষয়ে খোঁজখবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা