× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি-জামায়াত দেশে অরাজকতা সৃষ্টি করছে : ফারুক খান

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:২৭ পিএম

শান্তি সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান। প্রবা ফটো

শান্তি সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান। প্রবা ফটো

বিএনপি-জামায়াত জোট দেশে অরাজকতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান।

তিনি বলেন, এই জোট নৈরাজ্য ও আগুন সন্ত্রাস ছাড়া কিছুই উপহার দিতে পারেনি। তারা দেশের ভাবমূর্তি নষ্ট করতে অব্যাহত চেষ্টা চালাচ্ছে।

শনিবার (১১ ফেব্রুযারি) কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক খান বলেন, বিএনপি নির্বাচন নিয়ে কুৎসা রটাচ্ছে। প্রধানমন্ত্রী নিজেই চান গণতান্ত্রিকভাবে দেশে সম্পূর্ণ স্বচ্ছ ও অবাধ এবং নিরপেক্ষ একটি নির্বাচন হোক। জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন হবে। এ জন্য তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলেছেন।

কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হেসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, জেলা আওয়ায়ামী লীগের সদস্য এম এ খায়ের মিয়া, কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোহাম্মাদ আলী খোকন বক্তব্য রাখেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা