× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ পরিচয়ে একাধিক প্রেম, অতঃপর ব্ল্যাকমেলিং

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৫ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫৯ পিএম

গ্রেপ্তার রুবেল হোসেন

গ্রেপ্তার রুবেল হোসেন

পুলিশ পরিচয়ে একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেন। পরে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক এবং এর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেলিং করতেন। এসব অভিযোগের ভিত্তিতে রুবেল হোসেন (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গতকাল শুক্রবার (১০ ফেব্রুয়ারি) যশোরের ঝিকরগাছার হাড়িয়া বেলেরমাঠ এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই যশোর জেলার পুলিশ সুপার (এসপি) রেশমা শারমিন।

তিনি জানান, গ্রেপ্তার রুবেল নিজেকে কখনও পুলিশ সদস্য, আবার কখনও ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে নারীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতেন। এ সময় তিনি আপত্তিকর ভিডিও ধারণ করে তা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিতেন। ৯ ফেব্রুয়ারি একজনের অভিযোগের ভিত্তিতে রুবেলকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগকারীর বরাতে পুলিশ কর্মকর্তা রেশমা শারমিন জানান, রুবেল পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পরিচয় দিয়ে অভিযোগকারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিশ্বস্ততার সুযোগে তিনি শারীরিক সম্পর্কের ছবি ও ভিডিও ধারণ করেন। পরে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে ৩ লাখ টাকা আদায় করেছেন।




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা