ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১০:১৭ এএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১২:১০ পিএম
ফেনী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বাদল দেব নাথ (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক হুমায়ুন মজুমদার। প্রবা ফটো
ফেনী জেলা শাখার সম্মিলিত সাংস্কৃতিক জোটের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বাদল দেব নাথকে সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে হুমায়ুন মজুমদারকে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে ফেনীর আনন্দ কমিউনিটি সেন্টারে আয়োজিত সংগঠনের প্রতিনিধি সভায় সর্বসম্মতিতে ৫১ সদস্যের ফেনী জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ২০২৩-২৪ মেয়াদের কমিটি ঘোষণা করা হয়।
প্রতিনিধি সভায় সভাপত্বি করেন জোটের সিনিয়র সহ-সভাপতি কবি মঞ্জুর তাজিম। এ সভায় তিন কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি কবি ইকবাল চৌধুরী, সহ-সভাপতি উত্তম কুমার দেব নাথ, আফতাবুর রহমান কুমার, ইসহাক চৌধুরী, অরূপ দত্ত ও বাপ্পী মজুমদার।
সহ-সাধারণ সম্পাদক অপূর্ব কুমার পাল, অর্থ সম্পাদক দোলন দাস। সাংগঠনিক সম্পাদক দোলন বণিক। প্রচার সম্পাদক ইকবাল হোসেন বিজয়। প্রকাশনা সম্পাদক সৈয়দ আশরাফুল হক আরমান।
কার্য নির্বাহী সদস্যরা হলেন- মঞ্জুর তাজিম, সমরজিৎ দাস টুটুল, জাহিদ হোসেন বাবলু, নারায়ণ নাগ, শিখা সেন গুপ্তা, শান্তি রঞ্জন রায় চৌধুরী, নাসির উদ্দিন সাইমুম, অজয় দাস, খায়েজ আহমেদ, রাসেদ মাজহার, নুরুল আমিন পলাশ, শাহ আলম, সুবীর সরকার দিলু, জহিরুল ইসলাম জাহাঙ্গীর, সাইফুদ্দিন শাহীন, মজিবুর রহমান মন্জু, সমর দেব নাথ, আব্বাস উদ্দিন মিলন, সুভাস সূত্রধর, জসীম মাহমুদ, আনোয়ার হোসেন রাজু, শীলা দাস, মনিকা রায়, রাসেল চৌধুরী, মনি মজুমদার, পৃথ্বিরাজ চক্রবর্তী, এখলাস উদ্দিন খোন্দকার বাবলু, এনামুল হক শামীম, গোপাল দাস, বিপাশা রায়, মৌসুমী সোম, তাহমিনা তোফা সীমা, সজল মজুমদার, রাজিব পাল, রাজিব দাস বাবলু, মালিহা আক্তার ও তৃণা শর্মা।