× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন মাস পর ভ্রমণ নিষেধাজ্ঞা উঠল রোয়াংছড়িতে

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:২৪ এএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৪০ এএম

রোয়াংছড়ি উপজেলার পর্যটন স্পট দেবতাকুম। ফাইল ফটো

রোয়াংছড়ি উপজেলার পর্যটন স্পট দেবতাকুম। ফাইল ফটো

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যকদের ভ্রমণ নিষেধাজ্ঞা তিন মাস পর তুলে নেওয়া হয়েছে। তবে রুমা উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে।

 শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভিন তিবরীজি স্বাক্ষরিত সরকারি বিভিন্ন দপ্তরে পাঠানো গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বান্দরবান সেনা রিজিয়নের ৯ জানুয়ারি ২০২৩ সালে জারিকৃত গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় ১০ ফেব্রুয়ারি ১৪০/৩১/জিএস পত্রের আলোকে পর্যটকদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে রোয়াংছড়ি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল করা হলো।

বান্দরবানের সাত উপজেলার মধ্যে রুমা উপজেলা ছাড়া অন্যান্য উপজেলায় আগের মতো পর্যটকরা ভ্রমণ করতে পারবেন বলে উল্লেখ করা হয়।

গত বছর অক্টোবর থেকে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা ও রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের দুর্গম সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান 

চালয় আইনশৃঙ্খলা বাহিনী। ফলে ১৭ অক্টোবর থেকে বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন।

এরপর দফায় দফায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে থানচি ও আলীকদম উপজেলাকেও ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসা হয়। পরে থানচি ও আলীকদম ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এবার রোয়াংছড়ি উপজেলা থেকেও ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা