কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ২০:১৩ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪৮ পিএম
শুক্রবার সকালে কুমিল্লা ক্যাডেট কলেজে প্রাক্তন ছাত্রদের সপ্তম পুনর্মিলনী অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আইএসপিআর ফটো
ক্যাডেট কলেজের উন্নয়ন ও আধুনিকায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা ক্যাডেট কলেজে প্রাক্তন ছাত্রদের সপ্তম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
সেনাপ্রধান বলেন, দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান অনেক। তিনি বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।
সেনাপ্রধান ক্যাডেট কলেজে পৌঁছালে প্রাক্তন ও বর্তমান ক্যাডেটদের নিয়ে গঠিত একটি দল কুচকাওয়াজের মাধ্যমে তাকে অভিবাদন জানান। এরপর ক্যাডেটদের জন্য নবনির্মিত হাউসসমূহের উদ্বোধন করেন।
প্রাক্তন ছাত্রদের সঙ্গে মতবিনিময় ছাড়াও পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত মধ্যাহ্নভোজ, বৃক্ষরোপণ ও দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন সেনাপ্রধান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া মেজর জেনারেল মো. মাইনুর রহমান।