× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে প্রাইভেটকার-বাস সংঘর্ষে শিশুর মৃত্যু

সিলেট অফিস

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩০ পিএম

সিলেটে প্রাইভেটকার-বাস সংঘর্ষে শিশুর মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমায় প্রাইভেটকার ও বাসের মুখোমুখি সংঘর্ষে সৌম্য দেব নামের ১০ বছর বয়সী এক শিশু মারা গেছে।

শিশুটির মা-বাবাসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন- সৌম্য’র বাবা সন্তোষ দেব, মা রিপা কর, বোন মৌ দেব, একই গ্রামের বাবুল দেব ও প্রাইভেটকার চালক। তারা সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সবার বাড়ি মৌলভীবাজারের সদর উপজেলার কমলাকলস গ্রামে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই জুয়েল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনায় সৌম্য দেবকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। আহত অন্যান্যরা চিকিৎসাধীন আছেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেতলী এলাকায় নগরীর দক্ষিণ সুরমার তেতলীস্থ হাবিব হোসেন এন্ড সন্স ফিলিং স্টেশনের সামনে হবিগঞ্জগামী একটি বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাভেটকারটি বাসের সামনের অংশের ভেতর ঢুকে যায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় প্রাইভেটকারের চালক ও যাত্রীদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা