× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাশিমপুর কারাগারে এক আসামির ফাঁসি কার্যকর

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ০০:২৮ এএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১২:১৭ পিএম

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার। সংগৃহীত ফটো

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার। সংগৃহীত ফটো

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে এক আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টা ১ মিনিটে দণ্ড কার্যকর করা হয়। ওই আসামির নাম মো. আমিনুল ইসলাম। তিনি নওগাঁর পত্নীতলা উপজেলার আকবরপুর গ্রামের বাসিন্দা।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি নিশ্চিত করেন।

কারাসূত্রে জানা গেছে, ২০০৫ সালে ডা. নাজনীন আক্তার ও তার কাজের মেয়েকে হত্যা মামলায় আমিনুল ইসলামকে ২০০৮ সালে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। তার বিরুদ্ধে ধানমন্ডি থানার মামলা নম্বর ২৪(০৩)০৫ ধারা-৩০২।

ফাঁসি কার্যকরের সময় সেখানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সিভিল সার্জন খায়রুজ্জামান, এডিএম হুমায়ুন কবির, এসিসি রেজুয়ান আহম্মেদ, সদর জোনের এসি ফাহিম আহমেদ।

জেল সুপার বলেন, ফাঁসি কার্যকর হওয়া আসামির পরিবারকে খবর দেওয়া হয়েছে। কারা আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা