× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আম গাছে ঝুলছিল নারীর লাশ

বরিশাল প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৪৩ পিএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২৩ পিএম

অলঙ্করণ প্রবা

অলঙ্করণ প্রবা

বরিশালে বানারীপাড়ায় একটি বাড়ির পুকুর পাড়ের আমগাছ থেকে মধ্যবয়সি এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বানারীপাড়া উপজেলার বাকপুরের ইউনিয়নের ধারালিয়া গ্রাম থেকে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ওই নারীর নাম জাহান আরা বেগম। তিনি পাশের স্বরূপকাঠি উপজেলার ডুবি গ্রামের বাসিন্দা ছিলেন।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. মোমিন উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে বাড়ির পুকুর পাড়ের আম গাছ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।  

নিহতে স্বজনদের বরাতে ওসি জানান, জাহান আরা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। হুটহাট কাউকে কিছু না বলেই তিনি বাড়ি থেকে বের হয়ে যেতেন। আবার চার-পাঁচ দিন পর ফিরে আসতেন। তার এই মনসিক সমস্যার কারণেই হয়তো আত্মহত্যা করেছেন। 

নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনিপক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা