টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১২:১১ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫৮ পিএম
বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় টোলপ্লাজা। প্রবা ফটো
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় গাড়ি চাপায় এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ১টার সময় টোলপ্লাজার ওজন স্কেলের প্রায় ২০০ গজ দূরে এ ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিক তার নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।
পরিদর্শক শাহিদুল বলেন, ‘রাতে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে টোলপ্লাজার ওজন স্কেলের সামনে ঢাকাগামী লেন দিয়ে ওই যুবক সড়ক পার হওয়ার সময় একটি গাড়ি এসে তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
মরদেহ উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’