× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় বাসচাপায় ২ শ্রমিক নিহত

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৪৯ এএম

অলংকরণ প্রবা।

অলংকরণ প্রবা।

কুমিল্লার বরুড়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক শ্রমিক।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে বরুড়া-লালমাই সড়কে উপজেলার মৌলভীবাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার।

নিহতরা হলেন- জেলার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল এলাকার বাসিন্দা অহিদুর রহমান ও সাগর মিয়া। তারা বরুড়া পৌরসভার চেয়ারম্যান পুল সংলগ্ন এলাকার একটি বেকারিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি ইকবাল বাহার মজুমদার জানান, তিন শ্রমিক মোটরসাইকেলে করে মৌলভীবাজারে রাতের খাবার খাওয়ার জন্য আসেন। বেকারিতে ফেরার পথে বাজারের ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সামনে কুমিল্লা থেকে বরুড়াগামী বলাকা পরিবহনের একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে স্থানীয়রা আহত শ্রমিককে উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

‘দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’ বলেন ওসি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা