× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় দুই কলেজে সবাই অকৃতকার্য

বগুড়া অফিস

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৪০ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

বগুড়ার দুটি কলেজের সব শিক্ষার্থী এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। এর মধ্যে একটি কলেজের ৬ শিক্ষার্থী শুধুমাত্র ইংরেজিতে অকৃতকার্য এবং একটি মহিলা কলেজের ৫ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এর জন্য দুই কলেজের শিক্ষকরা করোনা প্রাদুর্ভাব এবং অনলাইন ক্লাসের অভাবকে দায়ী করেছেন।

কলেজ দুটি হলো- ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা বোহালগাছা কলেজ এবং কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর আদর্শ মহিলা কলেজ। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের এখনো একাডেমিক স্বীকৃতি মেলেনি।

ধুনটের বিশ্বহরিগাছা বোহালগাছা কলেজটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়, আর পাঠদানের অনুমতি পায় ২০১৬ সালে। এ কলেজের শিক্ষার্থীরা ২০১৯ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রঞ্জন ভট্টাচার্য ‘বোর্ড বরাবর ফলাফল চ্যালেঞ্জের’ কথা জানিয়ে বলেন, ‘আগের ৩টি পরীক্ষায় কলেজটি ভাল ফলাফল করেছে। এর মধ্যে ২০২১ সালে অংশ নেওয়া ২৩ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছিল এবং একজন জিপিএ-৫ পেয়েছিল।’

অন্যদিকে কাহালুর দুর্গাপুর আদর্শ মহিলা কলেজটি ২০১৩ সালে প্রতিষ্ঠিত, আর ২০১৬ সালে পাঠদানের অনুমতি পায়। ২০১৯ সাল থেকে কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

কলেজের অধ্যক্ষ আমিনুলী ইসলাম বলেন, ‘আগের পরীক্ষার ফলাফল ভাল ছিল। এর মধ্যে ২০১৯ সালে ১৯ জন পরীক্ষায় অংশ নিয়ে ১৫ জন উত্তীর্ণ হয়েছে। তবে চলতি বছর কলেজের মেয়েরা সকলেই বিবাহিত থাকায় করোনাকালে সংসার নিয়ে ব্যস্ত ছিল।’

বগুড়া জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলী জানান, কলেজ দু’টির ফলাফল বিপর্যয়ের কারণ জানতে প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে জবাব চাওয়া হবে।

প্রসঙ্গত, ২০২২ সালের ৬ নভেম্বর থেকে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বগুড়ার ২৪ হাজার ৫৫৭জন পরীক্ষার্থী অংশ নেন। গতকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) ঘোষিত ফলাফলে দেখা গেছে, পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৮৪ দশমিক ৬৬ শতাংশ বা ২০ হাজার ৭৯১জন উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে ৬ হাজার ১০৪জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা