× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রী হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০০ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০১ পিএম

দণ্ডিত মকবুল হোসেন। প্রবা ফটো

দণ্ডিত মকবুল হোসেন। প্রবা ফটো

শেরপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। খালাস দেওয়া হয়েছে অপর আসামি দণ্ডিতের মাকে। বুধবার (৮ জানুয়ারি) শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইমান আলী শেখ এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) গোলাম কিবরিয়া বুলু প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডিত মকবুল হোসেন ওরফে লাল সদর উপজেলার মির্জাপুর কান্দিপাড়া গ্রামের মো. আশরাফ আলীর ছেলে।

মামলার বরাতে পিপি জানান, প্রায় ১৪ বছর আগে মকবুল হোসেনের সঙ্গে বিয়ে হয় ঝিনাইগাতী উপজেলার বাতিয়াগাঁও গ্রামের মো. রেফাজ উদ্দিনের মেয়ে মোছা. নুরুন্নাহারের। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জন্ম হয়। যৌতুকের জন্য মকবুল প্রায়ই নুরুন্নাহারকে শারীরিক নির্যাতন করতেন। ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি নুরুন্নাহারকে মারপিট ও শ্বাসরোধে হত্যার পর মুখে বিষ ঢেলে মরদেহ জেলা সদর হাসপাতালে রেখে পালিয়ে যান মকবুল হোসেন।

ঘটনার পরদিন ৯ ফেব্রুয়ারি নুরুন্নাহারের বড় ভাই আব্দুল জলিল বাদী হয়ে মকবুল হোসেনসহ ছয়জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। একইদিন মকবুল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

তদন্ত শেষে একই বছরের ২ নভেম্বর মকবুল হোসেন ও তার মা বকুলা বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন সদর থানার তৎকালীন এসআই শরীফ হোসেন।

বাদী, চিকিৎসক, তদন্তকারী কর্মকর্তাসহ আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার দুপুরে মকবুল হোসেনকে মৃত্যুদণ্ড ও তার মা বকুলা বেগমকে খালাসের রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বিচারক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা