× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শহীদ মিনারে বসে দোকান, দেওয়া হয় না ফুল

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৩০ পিএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১৪ পিএম

কেন্দুয়া উপজেলার সাহিতপুর বাজারে পরিত্যক্ত অবস্থায় ভাষা শহীদদের সম্মানে নির্মিত শহীদ মিনার। প্রবা ফটো

কেন্দুয়া উপজেলার সাহিতপুর বাজারে পরিত্যক্ত অবস্থায় ভাষা শহীদদের সম্মানে নির্মিত শহীদ মিনার। প্রবা ফটো

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সাহিতপুর বাজার। বাজারের মধ্যেই ভাষা শহীদদের সম্মানে নির্মিত শহীদ মিনার। শহীদ মিনার আছে ঠিকই, কখনও তাতে ফুল দেওয়া হয় না। ফলে দীর্ঘদিন যাবত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে ভাষা শহীদদের সম্মানে নির্মিত শহীদ মিনারটি।

সরজমিনে দেখা যায়, বাজারের সড়কঘেঁষে শহীদ মিনারটি। সড়কটি সম্প্রসারিত হওয়ায় শহীদ মিনারের কিছু অংশ ভাঙা পড়েছে। মিনারের পাশে রয়েছে ময়লা পানি নিষ্কাশনের ড্রেন। স্থানীয় এক ব্যক্তি শহীদ মিনারে সামিয়ানা টানিয়ে মনিহারি ব্যবসা করছেন।

শহীদ মিনারসংলগ্ন ব্যবসায়ী নুরুল আমিন বলেন, 'আমি এই শহীদ মিনারটির পাশে চার বছর ধরে ব্যবসা করছি। এখানে আসার পর থেকে এটিকে এভাবে পড়ে থাকতে দেখে আসছি। এখানে কাউকে কোনোদিন ফুল দিতে দেখিনি।'

স্থানীয় বাসিন্দা কাজল মিয়া বলেন, ‘শহীদ মিনারটি এখানে করা ঠিক হয়নি। এতে ভাষা শহীদদের অসম্মান করা হচ্ছে। আমাদের দাবি, শহীদ মিনারটি এখান থেকে স্থানান্তর করে বাজারের অন্য একটা ভালো জায়গায় করা হোক। যেখানে সবাই শ্রদ্ধা জানাতে পারবে।’

স্থানীয় সান্দিকোণা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম বলেন, ‘চার-পাঁচ বছর আগে জেলা পরিষদের অর্থায়নে সাহিতপুর বাজারে শহীদ মিনারটি নির্মাণ করা হয়। এটি নির্মাণের সময় আমাদের সঙ্গে কোনো পরিকল্পনা করা হয়নি। আমাকে না জানিয়ে অপরিকল্পিতভাবে এটি নির্মাণ করা হয়। এখানে কখনও কেউ ফুল দেয় না। নির্মাণের পর থেকেই শহীদ মিনারটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। বিষয়টি নিয়ে ইউএনও-এর সঙ্গে কথা বলব।’

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল বলেন, ‘শহীদ মিনারের বিষয়টি শুনেছি। খোঁজখবর নিয়ে শহীদ মিনারটিকে সংস্কার করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা