× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাভার্ডভ্যানচাপায় অটোরিকশার যাত্রী নিহত

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫২ পিএম

কাভার্ডভ্যানের নিচ থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। প্রবা ফটো

কাভার্ডভ্যানের নিচ থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। প্রবা ফটো

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় কাভার্ডভ্যানচাপায় অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের জোকারচর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হালিম উপজেলার জোকারচর এলাকার মৃত আহমদ ফকিরের ছেলে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, আব্দুল হালিম ব্যাটারিচালিত অটোরিকশাযোগে গোলচত্ত্বরের দিকে যাচ্ছিলেন। জোকারচর বাসস্ট্যান্ডে পৌঁছালে ঢাকাগামী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হালিমের মৃত্যু হয়। এতে আহত একজন হয়েছেন।

ওসি শফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা