× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সম্প্রতি বাংলাদেশের বিবৃতি

ঠাকুরগাঁয়ের উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিমা ভাঙচুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৪৫ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৪৫ পিএম

ঠাকুরগাঁওয়ে ১২টি মন্দিরে এক রাতে ভাঙা হয় ১৪টি প্রতিমা। ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ে ১২টি মন্দিরে এক রাতে ভাঙা হয় ১৪টি প্রতিমা। ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার তিনটি ইউনিয়নের ১৪টি মন্দিরে গত রবিবার প্রতিমা ভাঙচুরের ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে সম্প্রীতি বাংলাদেশ নামের একটি সংগঠন।

সোমাবার (৬ ফেব্রুয়ারি) সংগঠনের সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, এই জনপদে কেউ কোনদিন হিন্দু ও মুসলমানের মধ্যে বড় ধরণের কোন ধর্মীয় বিভেদ দেখেনি। সেখানে মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা বিশেষ কোন সংঘবদ্ধ চক্রের দীর্ঘ দিনের পরিকল্পনায় উদ্দেশ্যপ্রণোদিত কাজ। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তারা এই ধরণের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ধরণের অসাম্প্রদায়িক ঘটনা যারা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানায় সংগঠনটি।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, ডাকসুর প্রথম মহিলা ভিপি মাহফুজা খানম, ইউজিসির সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামছুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, রাজৈনৈতিক ও অবসরপ্রাপ্ত নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার, সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা