× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাভারে ছাঁটাইয়ের প্রতিবাদে কারখানা শ্রমিকদের বিক্ষোভ

সাভার (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৩৮ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৪৯ পিএম

সাভারে চামড়া শিল্প নগরীর ‘বে’ ট্যানারিতে বিনা নোটিশে কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ। প্রবা ফটো

সাভারে চামড়া শিল্প নগরীর ‘বে’ ট্যানারিতে বিনা নোটিশে কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ। প্রবা ফটো

ঢাকার সাভারে চামড়া শিল্প নগরীর ‘বে’ ট্যানারিতে বিনা নোটিশে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ তুলে প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে হরিণধরা এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা। 

কারখানাটির মেশিন অপারেটর মো. জাহাঙ্গীর বলেন, বে নামে জুতা তৈরির কারখানাটিতে আমাদের প্রায় ৮০-৮৫ জন শ্রমিক কাজ করেন। আমাদের পুরো মাস সাপ্তাহিক হিসেবে ডেইলি মজুরিতে কাজ করাত। কোনো বোনাস ও ছুটি দিত না মালিকপক্ষ। গত বছর থেকে আমরা মূলত মাসিক বেতন বাস্তবায়নসহ অন্যান্য দাবিপূরণে প্রতিবাদ করে আসছি। এরপর শ্রমিক ইউনিয়নের সঙ্গে আমরা যুক্ত হলে মালিকপক্ষ দাবিপূরণের আশ্বাস দেয়।

তিনি বলেন, চলতি বছরের ৩ জানুয়ারি মালিকপক্ষের সঙ্গে সবশেষ বৈঠক হয়। এরপর হঠাৎ আজ কারখানায় গেলে আমাদের প্রায় ৮০ জন শ্রমিককে ঢুকতে দেওয়া হয়নি। পরে আমরা কারখানার সামনে অবস্থান নিয়ে এখনও বিক্ষোভ করছি। 

ঢুকতে না দেওয়ার কারণ হিসেবে এই শ্রমিক বলেন, ‘আমরা শুনেছি কারখানার চারটি সেকশন বন্ধ করে একটি চালু রাখবে মালিকপক্ষ। এ জন্য আমাদের ছাঁটাই করা হয়েছে। আসলে আমাদের ছাঁটাই করাই মালিক পক্ষের মূল উদ্দেশ্য। আমি খোঁজ নিয়ে জানতে পারছি, গোপনে মালিকপক্ষ ৮০ জন শ্রমিক খুঁজছে। আবারও তাদের দিয়ে ডেইলি মজুরিতে কাজ করানো হবে।’ 

আরেক শ্রমিক বলেন, ঈদের আগে বিনা নোটিশে আমাদের এতজন শ্রমিককে অবৈধভাবে ছাঁটাই করা হয়েছে। এ অবস্থায় আমরা কোথায় যাব? তাই অবিলম্বে আমাদের কারখানায় মাসিক বেতনে কাজ করতে দিতে হবে। অন্যথায় আন্দোলন অব্যাহত রাখা হবে।

তবে চেষ্টা করেও এ বিষয়ে ‘বে’ ট্যানারি লিমিটেড কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

চামড়া শিল্প নগরী পুলিশফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল বলেন, বে ট্যানারির প্রায় ৭০-৮০ জন শ্রমিককে মালিকপক্ষ বাদ দিয়েছে। এটা নিয়ে ওই শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়েছিল। পরে শিল্প পুলিশ ও শ্রমিক ইউনিয়নের নেতারা তাদের সঙ্গে কথা বললে তারা কারখানার সামনে থেকে চলে যায়।

আপাতত পুরো বিষয়টা শিল্পপুলিশ দেখছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা