× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পানির ট্যাংকির নিচে চাপা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বরিশাল প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১৪ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২০ পিএম

নিহত মার্শাল মৃধা। প্রবা ফটো

নিহত মার্শাল মৃধা। প্রবা ফটো

বরিশালের উজিরপুরে পানির ট্যাংকির নিচে চাপা পড়ে মার্শাল মৃধা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বড়াকোটা ইউনিয়নের নারকৈলি গ্রামে এ ঘটনা ঘটে।

মার্শাল মৃধা ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শাজাহান মৃধার ছেলে। পেশায় ডিস ব্যবসায়ী ছিলেন।

নিহতের ছোট চাচা ওয়ালিলুর ইসলাম বাবুল মৃর্ধা জানান, মার্শালের বসতঘরের দুইটি আড়ার উপর হাজার লিটারের পানির ট্যাংকি রয়েছে। সন্ধ্যার দিকে ট্যাংকির পানি দেখতে মই বেয়ে উপরে উঠলে মইয়ের একটি পায়া ভেঙে যায়। এ সময় মার্শাল নিজেকে রক্ষা করতে আড়া ধরে ঝুলে পড়েন। তখন আড়াটি ভেঙে পানির ট্যাংকির নিচে চাপা পড়েন তিনি।

তার স্ত্রীর ডাক চিকৎকার শুনে আশপাশ এলাকার মানুষ চাপা পড়া ট্যাংকির নিচ থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বরাকোঠা ইউপির সদস্য মিজানুর রহমান খান মহব্বত বলেন, মার্শালের স্ত্রীর ডাকচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়েছে। তাদের ঘরে কোনো সন্তান নেই।

উজিরপুর মডেল থানার ওসি কামরুল আহসান বলেন, সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিয়ম অনুযায়ী বিনা ময়নাতদন্তের জন্য মৃতদেহ পরিবারের কাছে হতান্তর করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা