× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভেজাল মদসহ পাঁচজন আটক, ২০ দিনের কারাদণ্ড

যশোর প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫৬ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫৭ পিএম

যশোরে পাঁচজনকে আটক করেছে র‌্যাব। প্রবা ফটো

যশোরে পাঁচজনকে আটক করেছে র‌্যাব। প্রবা ফটো

যশোরের বাঘারপাড়ায় স্পিরিট মেশানো মদসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ছাতিয়ানতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা সাড়ে সাত লিটার স্পিরিট মিশ্রিত দেশি মদ ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পরে নিবার্হী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে যশোর র‌্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার মাছবাজার গ্রামের মনোরঞ্জন ঘোষ, ফতেপুর ভায়না গ্রামের অসীম বিশ্বাস, বাঘডাঙ্গা গ্রামের লিংকন, প্রশান্ত বিশ্বাস ও ছাতিয়ানতলা গ্রামের ইমতিয়াজ আলী। তারা মাদক কারবারি বলে দাবি র‌্যাবের।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ইতোমধ্যে তাদের যশোর কারাগারে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া জব্দ করা মদ ধ্বংস ও আদায় করা জরিমানা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। 

নাজিউর রহমান বলেন, ২৫ জানুয়ারি সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামে বিষাক্ত মদ পান করে তিনজন মারা যান। এ ছাড়া সাতজন গুরুতর অসুস্থ হন। এরপর থেকে তারা গোয়েন্দা নজরদারি এবং অভিযান শুরু করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা