× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়ে থেকে ফেরার পথে বাজি, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১২:১৫ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১২:২৮ পিএম

নিখোঁজের খবর পেয়ে ঘাটে ভিড় করেন স্থানীয়রা। প্রবা ফটো

নিখোঁজের খবর পেয়ে ঘাটে ভিড় করেন স্থানীয়রা। প্রবা ফটো

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিয়ে থেকে ফেরার পথে বাজি ধরে দুধকুমার নদে ঝাঁপ দিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। রবিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পাইকেড়ছড়া এলাকার শহিদুলের ঘাটে এ ঘটনা ঘটে।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ বাবুল উপজেলার পাইকেড়ছড়া ইউনিয়নের পাইকেড়ছড়া গ্রামের আনিছ মিয়ার ছেলে। তিনি ফুফাতো ভাইয়ের বিয়ের যাত্রী ছিলেন। কনে নিয়ে ফেরার পথে সাঁতরে দুধকুমার নদ পার হওয়ার বাজি ধরে ঝাঁপ দেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের খোঁচাবাড়ী চর এলাকায় বিয়ে ছিল পাইকেড়ছড়া ইউনিয়নের পাইকেড়ছড়া গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে হাসেম আলীর। বরের মামাতো ভাই বাবুলসহ প্রায় ৩০-৩৫ জন বিয়েতে যান। রাতে কনে নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় কুয়াশায় প্রায় কিছু দেখা যাচ্ছিল না।

ফেরার পথে কথায় কথায় অন্য বরযাত্রীদের সঙ্গে দুধকুমার নদ সাঁতরে পার হওয়ার বাজি ধরেন বাবুল। পার হতে পারলে ৫০০ টাকা- এই বাজিতে গাড়ি থেকে শহিদুলের ঘাটে নেমে ঝাঁপ দেন বাবুল। এ সময় লাইট জ্বালিয়ে তাকে অনুসরণ করেন অন্যরা। কিন্তু কিছু দূর গিয়ে হঠাৎ ডুবে যান বাবুল। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

সোমবার সকালে বিষয়টি পুলিশকে জানানো হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে বিষয়টি জানায় পুলিশ। ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই যুবকের খোঁজ মেলেনি।

ভুরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বিষয়টি আমাদের জানানো হলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। রংপুর থেকে ডুবুরি দল আসবে বলেও জানতে পেরেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা