× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বসতঘরে আগুন, ঘুমন্ত মাছ ব্যবসায়ীর মৃত্যু

পিরোজপুর প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৫১ এএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৫৮ এএম

রান্নাঘরের চুলা থেকে আগুনের উৎপত্তি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। প্রবা ফটো

রান্নাঘরের চুলা থেকে আগুনের উৎপত্তি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। প্রবা ফটো

পিরোজপুরে বসতঘরে ঘুমন্ত অবস্থায় সোহেল উদ্দিন হাওলাদার নামে এক মাছ ব্যবসায়ী আগুনে পুড়ে মারা গেছেন।


সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আব্দুর রশিদ হক।


নিহত সোহেল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভাইজোড়া এলাকার নজরুল ইসলাম হাওলাদারের ছেলে।


তার বড় ভাই নাসির উদ্দিন বলেন, আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎই বাড়িতে আগুন ধরে যায়। যতক্ষণে টের পেয়েছি ততক্ষণে সব শেষ হয়ে গেছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিভিয়েছে। আমার ভাই ঘুমিয়ে ছিল। ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছে। আমি চেষ্টা করেছিলাম তার কাছে পৌঁছাতে কিন্তু আগুনের কারণে পারিনি।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আব্দুর রশিদ হক বলেন, খবর পেয়ে দ্রুত আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি কিন্তু ততক্ষণে ঘুমন্ত অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, রান্নাঘরের চুলা থেকে আগুনের উৎপত্তি হয়েছে।


পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজামো মাসুদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা