× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বীরপ্রতীক (বার) জহুরুল মুন্সী আর নেই

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৫৯ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১১:০৩ এএম

বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সী। প্রবা ফটো

বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সী। প্রবা ফটো

দুবার বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত দেশের একমাত্র বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান শেরপুরের শ্রীবরদীর এই বীর। দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে আক্রান্ত ছিলেন।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম হিরো প্রতিদিনের বাংলাদেশকে মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘রবিবার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন এই মহান বীর। আমি হারালাম রণাঙ্গনের সাথি বীর মুক্তিযোদ্ধাকে এবং জাতি হারাল সূর্যসন্তানকে।’

সরকার কোনো যোদ্ধাকে বীরত্বের স্বীকৃতির জন্য একই পদক দুবার প্রদান করলে তার নামের শেষে ‘বীরত্ব’ উপাধি লেখার পর প্রথম ব্র্যাকেটে ‘বার’ লেখার নিয়ম স্বীকৃত। ১৯৭১-এ আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের এ মাটির সন্তান ‘জহুরুল হক মুন্সী’ই একমাত্র এই বিরল উপাধি পাওয়া বীরপুত্র।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা