× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলে নিখোঁজের চারদিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ২২:১০ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ২২:১১ পিএম

টাঙ্গাইলে নিখোঁজের চারদিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

টাঙ্গাইলের বাসাইলে এক স্কুলছাত্রী নিখোঁজের চারদিন হলেও এখন পর্যন্ত উদ্ধার হয়নি। নিখোঁজ শিক্ষার্থী আবেদা খানম গালর্স হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণিতে পড়ে। এ ঘটনায় তার পরিবার বাসাইল থানায় রুবেল খান নামে এক যুবকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াজেদ আলী বলেন, ‘মেয়েটিকে উদ্ধারে আমরা সর্বাত্বক চেষ্টা করছি। আশা করছি খুব দ্রুতই উদ্ধার করতে পারব।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত রুবেলের মা ও বোনকে থানা আনা হয়েছিল। তাদের সম্পৃক্ততা না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে।’

নিখোঁজ শিক্ষার্থীর বাবা বলেন, ‘আমার মেয়েকে স্কুলে যাওয়া-আসার সময় এলাকার রুবেল খান উত্ত্যক্ত করত। এর প্রতিবাদ করায় গত ২ ফেব্রুয়ারি স্কুলে যাওয়ার পথে করটিয়া বাজার থেকে তাকে অপহরণ করা হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা