× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাতুড়িপেটায় স্ত্রীকে হত্যা : ২ দিন পর গ্রেপ্তার স্বামী

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:০৬ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:১০ পিএম

স্ত্রীকে হাতুড়িপেটায় হত্যা মামলায় গ্রেপ্তার স্বামী সাইদুর রহমান। প্রবা ফটো

স্ত্রীকে হাতুড়িপেটায় হত্যা মামলায় গ্রেপ্তার স্বামী সাইদুর রহমান। প্রবা ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার মামলায় পলাতক স্বামী সাইদুরকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার সাইদুর রহমান মামলাটির একমাত্র আসামি। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চেংগাকন্দি গ্রামের বাসিন্দা তিনি। 

রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা গ্রেপ্তারের বিষয়টি জানান। 

তিনি জানান, ১৫ বছর আগে নিহত আঁখির সঙ্গে সাইদুরের বিয়ে হয় এবং বর্তমানে তাদের দুই ছেলে ও চার মাসের একটি কন্যা সন্তান রয়েছে। আসামি সাইদুর মাদকাসক্ত। তিনি বিয়ের পর থেকে পরকীয়ার সন্দেহে প্রায়ই আঁখির সঙ্গে কলহে জড়াতেন। পারিবারিক কলহের একপর্যায়ে গত ২ ফেব্রুয়ারি রাতে ছেলের সামনেই লোহার শিকলে হাত-পা বেঁধে আঁখিকে হাতুড়ি দিয়ে মাথায় এলোপাথাড়ি মারতে থাকে। মারধরের সময় তাদের দুই ছেলে সিয়াম ও অর্ণবের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সাইদুর পালিয়ে যান। 

আঁখিকে উদ্ধার করে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ইব্রাহীম বাদী হয়ে সোনারগাঁও থানায় হত্যা মামলা করেন। সে মামলায় অভিযান চালিয়ে সাইদুরকে গ্রেপ্তার করল র‍্যাব। 

পরে তাকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের ওই কর্মকর্তা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা