× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেহেরপুরে পিকনিকের বাস উল্টে আহত ৩০

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:১৭ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:২৩ পিএম

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে উল্টে পড়া বাস দেখতে ভিড় স্থানীয়দের। প্রবা ফটো

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে উল্টে পড়া বাস দেখতে ভিড় স্থানীয়দের। প্রবা ফটো

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে গাংনী উপজেলায় পিকনিকের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার তেরাইল নামক স্থানে এ দুর্ঘাটনা ঘটে। মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রাম থেকে বাসটি ৩৭ জন যাত্রী  নিয়ে নাটোরে পিকনিকের উদ্দেশ্যে যাচ্ছিল।

আহতদের মধ্যে রয়েছেন দেলোয়ার হোসেন ও তার স্ত্রী খাজিরন নেছা, মেয়ে সুমায়া ও সুামাইহা, একই গ্রামের জুই খাতুন, জোবাইয়া লিমা খাতুন, পলি খাতুন  ও তার ছেলে সম্রাট, চামেলী খাতুন, মুক্তি খাতুন, সুরমান আলী।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘দ্রুত গতিতে চলার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে পড়লে ৩০ জনের মতো আহত হয়। 

গুরুতর আহত ১২ জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় আহত দেলোয়ার হোসেন বলেন, 'নারী, পুরুষ আর শিশু মিলে ৩৭ জন যাত্রী নিয়ে হাসান পরিবহন নামের একটি বাসে করে নাটোরে পিকনিকের উদ্দেশ্যে যাচ্ছিলাম। বাসটি দ্রুতগতিতে তেরাইল ডিগ্রি কলেজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের পাশে উল্টে পড়ে। আমরা সবাই বাসের মধ্যে আটকে ছিলাম।’

বামন্দী ফায়ার সার্ভিসের টিম লিডার ইছাহাক আলী বলেন, ‘রাস্তার পাশের জমিতে বাস উল্টে যাত্রীরা আটকে পড়েছিলেন। বাসের যাত্রীদের বেশিরভাগ আহত হয়েছেন। বাসের চালক ও হেলপার দুর্ঘটনার পর পালিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।’

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল্লাহ আল মারুফ বলেন, ‘আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। কিছু রোগীর অবস্থা আশঙ্কাজনক।’

ওসি আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপারকে খুঁজে বের করার চেষ্টা চলছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা