কুলাউড়া সংবাদদাতা
প্রকাশ : ২৬ আগস্ট ২০২২ ২২:২৪ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২২ ১০:৪৩ এএম
জাতীয় শোক দিবস উপলক্ষে কুলাউড়ায় বিনামূল্যে মেডিকেল সেবা দেওয়া হয়। ছবি : প্রবা
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দেড় হাজার মানুষকে বিনামূল্যে মেডিকেল সেবা দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) উপজেলার তিনটি ইউনিয়নে বিশেষজ্ঞ চিকিৎসকরা এ সেবা দেন। একই সঙ্গে বিনামূল্যে বিভিন্ন রোগের ওষুধ বিতরণ করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলের উদ্যোগে ক্যাম্পটি আয়োজন করা হয়।
সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ভূকশিমইল ইউনিয়নের বঙ্গবন্ধু আদর্শ উচ্চবিদ্যালয়, জয়চণ্ডী ইউনিয়নের ইউনিয়ন পরিষদ ভবন এবং কর্মধা ইউনিয়নের টাট্টিউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ক্যাম্পগুলো অনুষ্ঠিত হয়।
ভুকশিমইল ইউনিয়নের ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাঞ্চন মিয়া এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
জয়চণ্ডী ইউনিয়নে উপস্থিত ছিলেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মাহবুব এবং সাধারণ সম্পাদক ফজলুল আউয়াল।
কর্মধা ইউনিয়নে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মছদ্দর আলী ও সাধারণ সম্পাদক আফতাব আলী এবং সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান আতিক।
প্রবা/আরএম/ এসআর