× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারুণ্যের মুখোমুখি জনপ্রতিনিধি

শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দিলেন হুইপ স্বপন

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১০ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ২১:২৭ পিএম

জয়পুরহাট জেলা স্টেডিয়ামে তরুণদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। প্রবা ফটো

জয়পুরহাট জেলা স্টেডিয়ামে তরুণদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। প্রবা ফটো

‘তারুণ্যের মুখোমুখি জনপ্রতিনিধি’ নামের এক অনুষ্ঠানে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে তরুণদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। জয়পুরহাট ডিস্ট্রিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ব্যবস্থাপনা ও জেলা ছাত্রলীগের সহযোগিতায় শনিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হুইপ স্বপনের কাছে বিভিন্ন সমস্যা, অভিযোগ ও চাওয়া-পাওয়ার বিষয় তুলে ধরে। অনুষ্ঠানে জেলার পাঁচ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

এ সময় জয়পুরহাট জেলা আ.লীগের সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমানসহ জেলা-উপজেলা আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জয়পুরহাট জেলা স্টেডিয়ামে তরুণদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। প্রবা ফটো

জয়পুরহাটের শহীদ কবি মাহতাব উদ্দিন বিদ্যাপীঠের অষ্টম শ্রেণির ছাত্র জামান তানিফ মাহমুদ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শপথ পাঠের ভিন্নতার প্রসঙ্গ তুলে ধরে। ফলে অনেক শপথ পাঠে পুরোপুরি দেশপ্রেমে উদ্বুদ্ধ  হওয়া যায় না বলে দাবি করে সে।

শিক্ষার্থীর এমন কথা হৃদয়ে আঘাত করেছে বলে দাবি করে হুইপ স্বপন বলেন, শপথ দেশপ্রেমকে ধারণ করে হওয়া উচিত। জেলার কোন কোন প্রতিষ্ঠানে কীভাবে শপথ পড়ানো হয়, বিষয়টি মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে সংগ্রহ করে সমন্বিত পদক্ষেপ নেওয়ার জন্য জেলা প্রশাসককে অনুরোধ করবেন বলে তিনি আশ্বস্ত করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা