× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি আগের চেয়ে শক্তিশালী : ড. মোশাররফ

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১৮ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৪৫ পিএম

শনিবার কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। প্রবা ফটো

শনিবার কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। প্রবা ফটো

আগের চেয়ে বিএনপি শক্তিশালী হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেছেন, সম্পতি কয়েকটি আসনে উপনির্বাচন হয়েছে। এ নির্বাচনে পাঁচ শতাংশ মানুষও ভোট দিতে যায়নি। এ থেকে প্রমাণ হয়, যারা গণতন্ত্র হত্যা করেছে তাদের পক্ষে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। এই সরকার এক লাখের বেশি মামলা করে বিএনপির ৩৭ লাখ নেতাকর্মীকে আসামি করেছে। তারা বিএনপিকে দাবিয়ে রাখতে চায়। কিন্তু বিএনপি আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। 

শনিবার (৪ ফেব্রুয়ারি) কুমিল্লা টাউনহল প্রাঙ্গণে অনুষ্ঠিত দলের বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ বলেন, ‘এই সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে গণতন্ত্রকে হত্যা করেছে। আন্তর্জাতিক মহল তাদের একটি হাইব্রিড সরকার উপাধি দিয়েছে। যে দেশে গণতন্ত্র নাই, সে দেশের সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় না।’

তিনি বলেন, ‘তারা টাকা পাচার করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। মধ্যবিত্তরা দারিদ্র্য হয়ে গেছে। ধনীরা আরও ধনী হয়েছে। দেশের আইন, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তারা।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে এই বিএনপি নেতা বলেন, ‘ আজকে জ্বালানি তেল, বিদ্যুতের দাম বৃদ্ধি, পানির দাম বৃদ্ধি করেছে তারা। তারা এই দাম আর কমাতে পারবে না, নিয়ন্ত্রণ করতে পারবে না।’ 

বক্তব্যের শেষে ১১ ফেব্রুয়ারি সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দেন ড. মোশাররফ।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিন-উর-রশিদ ইয়াছিনের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, সহসাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাইদ। এ সময় চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

সভাপতির বক্তব্যে হাজি আমিন-উর-রশিদ ইয়াছিন বলেন, ‘এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন দেশের মানুষের শরীরে গুটি বসন্তের দাগ থাকবে। আঙুল বাঁকা না করলে গণতন্ত্র ফিরবে না। সবাইকে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা