× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ইন্টারনেট যাবে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিকে’

শরীয়তপুর প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৪৫ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৫৪ পিএম

নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অক্সিজেন ব্যাংক রুমের উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। প্রবা ফটো

নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অক্সিজেন ব্যাংক রুমের উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। প্রবা ফটো

দেশের স্বাস্থ্যসেবা স্মার্ট করতে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিকে দ্রুতগতির ইন্টারনেট দেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

তিনি বলেন, ক্লিনিকগুলোকে ইন্টারনেট সংযোগের আওতায় আনতে পরিকল্পনা প্রণয়ন করেছে সরকার। ইন্টারনেটের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে সেবা প্রদান করবেন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অক্সিজেন ব্যাংক রুমের উদ্বোধন ও ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একেএম এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছেন। তার নেতৃত্বেই স্মার্ট হবে দেশের স্বাস্থ্যসেবা।

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন ভূখণ্ড এবং সংবিধান উপহার দিয়েছেন। তাঁর নির্দেশিত পথে গত ১৪ বছরে দেশের স্বাস্থ্যসেবা খাতে উন্নয়ন করেছেন জননেত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতাল থেকে মোবাইল ফোন ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে চিকিৎসাসেবা চালু করা হয়েছে। ফলে দেশের আপামর জনগণের প্রয়োজনীয় মানসম্মত স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ হয়েছে।

নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সাবেক সদস্য তাহমিনা খাতুন শিলু, শরীয়তপুরের সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ্‌ পরান, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ওহাব বেপারী, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামান, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা