× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ীতে গাড়ি চোর চক্রের চার সদস্য আটক

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৩৪ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৩৭ পিএম

রাজবাড়ীতে গাড়ি চোর চক্রের চার সদস্য। প্রবা ফটো

রাজবাড়ীতে গাড়ি চোর চক্রের চার সদস্য। প্রবা ফটো

রাজবাড়ীতে প্রাইভেটকার উদ্ধারসহ চোর চক্রের চার সদস্যকে আটকের কথা জানিয়েছে রাজবাড়ী সদর থানা পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টায় সদর থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ইফতেখারুজ্জামান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন।

ইফতেখারুজ্জামান বলেন, ‘২৯ জানুয়ারি রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা পলাশ খন্দকারের প্রাইভেটকার বাড়ির সামনে থেকে চুরি হয়। এ ঘটনায় সদর থানায় অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) করেন গাড়ির মালিক। জিডির ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ওই দিনই রাজবাড়ী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মেজবাহ উদ্দিন নামে একজন মাদ্রাসাশিক্ষককে আটক করে। তার দেওয়া তথ্যে আশুলিয়া থেকে সেলিম ও প্রকাশ বাবু ওরফে বাবুকে গ্রেপ্তার করা হয়। সেলিম ও বাবুর দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদী জেলা থেকে লিখন ওরফে নয়ন ও রিফাত নামে দুজনকে আটক করা হয়। প্রাইভেটকারটি রিফাতের কাছ থেকে উদ্ধার করা হয়।’

তিনি বলেন, ‘মেজবাহ উদ্দিন ফরিদপুরের সালথা উপজেলার বড় লক্ষণদিয়া গ্রামের ও প্রকাশ বাবু একই জেলার সদর উপজেলার কইজুরী ইউনিয়নের তাম্বুলখানার গ্রামের বাসিন্দা। লিখন ওরফে নয়ন যশোরের চৌগাছা উপজেলার কুলিয়া গ্রামের ও রিফাত হোসেন নরসিংদীর শিবপুর উপজেলার পুঠিয়া ইউনিয়নের তেলিয়া বাজার এলাকার বাসিন্দা।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘মেজবাহ উদ্দিন বাকিদের গাড়ি চুরির তথ্য দিয়ে আসছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সবাই একত্র হয়ে প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন ধরনের গাড়ি চুরি করে বিক্রি করতেন। অনেক সময় গাড়ির পার্টস খুলেও বিক্রি করতেন। বিভিন্ন জেলায় চুরি-ডাকাতিও করতেন তারা।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা