× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২০ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৫ পিএম

বাসের নিচে চাপা পড়ে আছে মোটরসাইকেলটি। প্রবা ফটো

বাসের নিচে চাপা পড়ে আছে মোটরসাইকেলটি। প্রবা ফটো

মানিকগঞ্জের ঘিওরে বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার বানিয়াজুরি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম হৃদয় খান। তিনি জেলার দৌলতপুর উপজেলার বহড়া গ্রামের মজলিস খানের ছেলে।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জাকির হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে মানিকগঞ্জগামী মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা দিগন্ত পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হৃদয় মারা যান।

মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা