× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বের দীর্ঘতম প্রমোদতরী ‘গঙ্গাবিলাস’ বাংলাদেশে

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৫০ এএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:০৯ পিএম

বিশ্বের দীর্ঘতম প্রমোদতরী গঙ্গাবিলাস। প্রবা ফটো

বিশ্বের দীর্ঘতম প্রমোদতরী গঙ্গাবিলাস। প্রবা ফটো

ভারত সরকারের মালিকানাধীন বিশ্বের দীর্ঘতম প্রমোদতরী এমভি ‘গঙ্গাবিলাস’ এখন সুন্দরবনে। শুক্রবার দুপুরে নৌযানটি সুন্দরবনের বাংলাদেশ সীমানায় প্রবেশ করে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা বন্দরে ভিড়বে বিলাসবহুল পাঁচ তারকা প্রমোদতরী গঙ্গাবিলাস।

প্রমোদতরীতে থাকা পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। পর্যটকদের স্বাগত জানাতে অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলীসহ কর্মকর্তারা।

বন্দর কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশে অবস্থানকালে খুলনার কয়রা উপজেলার আংটিহারা হয়ে সুন্দরবন ঘুরে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ এলাকা পরিদর্শন করবেন বিদেশি পর্যটকরা। পরে নৌপথে বরিশাল হয়ে নারায়ণগঞ্জে পৌঁছে মেঘনাঘাটে অবস্থান করবে। প্রমোদতরী গঙ্গাবিলাসের পর্যটকরা সোনারগাঁ ও ঢাকা ভ্রমণ করবেন। ঢাকা ভ্রমণ শেষে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে কুড়িগ্রামের চিলমারী ও রংপুরের দর্শনীয় স্থানে ভ্রমণ করবেন তারা। ১৩ মার্চ চিলমারী হয়ে আসামের ডিব্রুগড় দিয়ে গঙ্গাবিলাস ভারতে প্রবেশ করবে।

গঙ্গাবিলাস দেশের অভ্যন্তরে থাকাকালে প্রটোকল রুট, নাব্য রক্ষা, বার্দিং সুবিধা, নৌপথ ব্যবহারের জন্য ভয়েজ পারমিশনের সার্বিক মনিটরিংয়ের দায়িত্বে থাকবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও গণসংযোগ বিভাগের উপসচিব মো. মাকরুজ্জামান বলেন, ভারতীয় প্রমোদতরী গঙ্গাবিলাস শনিবার দুপুরে বন্দরে ভিড়বে। বন্দর কর্তৃপক্ষ সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। আশা করি প্রমোদতরীতে থাকা যাত্রীদের বাংলাদেশ ভ্রমণ সুন্দর হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা