× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ ও কবির বিন আনোয়ারকে সংবর্ধনা দিল রাসিক

রাজশাহী প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪৬ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ২২:০২ পিএম

চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ ও কবির বিন আনোয়ারকে সংবর্ধনা দিল রাসিক

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে গুণীজন সংবর্ধনা দিয়েছে রাজশাহী সিটি করপোরেশন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকালে নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে দুজনকে উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানের শুরুতে ফুল ও গানের মাধ্যমে অতিথিদের শুভেচ্ছা জানানো হয়। এর আগে নৃত্যের পরিবেশন করে তাদের বরণ করা হয়।

রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, গুণীজনেরা নিজ নিজ ক্ষেত্রে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাদের সংবর্ধনা দিতে পেরে আমরা আনন্দিত।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ এবং কবির বিন আনোয়ার। আরও বক্তব্য রাখেন মিসেস তৌফিকা আনোয়ার। 

স্বাগত বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। ধন্যবাদ জ্ঞাপন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট নাগরিক, রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা