× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘প্রধানমন্ত্রী স্বৈরশাসকের মতো আচরণ করছেন’

ময়মনসিংহ অফিস

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:১০ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৩২ পিএম

ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন করে স্থানীয় বিএনপি। প্রবা ফটো

ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন করে স্থানীয় বিএনপি। প্রবা ফটো

প্রধানমন্ত্রী স্বৈরশাসকের মতো আচরণ করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, জনগণ, গণতন্ত্র এবং দেশের প্রতি যদি ন্যূনতম শ্রদ্ধা থাকে তাহলে গণদাবি মেনে পদত্যাগ করুন। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ দিন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামী শনিবার ১০ দফা দাবিতে ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘উপনির্বাচনের মতো আওয়ামী মার্কা নির্বাচন করতে দেওয়া হবে না। এটা ২০১৪ সাল বা ২০১৮ সালও নয়। জনগণ এই সরকারের দমন-নিপীড়ন, অগণতান্ত্রিক শাসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেগে উঠেছে।

সমাবেশকে কেন্দ্র করে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোণাসহ বিভিন্নস্থানে নেতাকর্মীদের গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগ করে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন ও উত্তর জেলা আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুদ আলম, মহানগর যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমজাদ আলী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, বিএনপির নেতা কাজী রানা, শিব্বির আহমদ বুলু, অ্যাডভোকেট আব্দুল হান্নান খান, শামীম আজাদ, শুক্কুর মাহমুদ, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা