× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৩১ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:০০ পিএম

 নিহত আঁখি আক্তার। ছবি : সংগৃহীত

নিহত আঁখি আক্তার। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

এ ঘটনায় শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে নিহতের বাবা মো. ইব্রাহিম প্রধান সোনারগাঁ থানায় মেয়েজামাইকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আঁখি আক্তার। তিনি ওই গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এজাহারের বরাতে পুলিশ পরিদর্শক জানান, ১৫ বছর আগে চেঙ্গাকান্দি গ্রামের সাঈদুল ইসলামের সঙ্গে একই ইউনিয়নের পিরোজপুর গ্রামের আঁখি আক্তারের বিয়ে হয়। তাদের দুটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই সাইদুল নানান অজুহাতে স্ত্রীকে মারধর করতেন। বৃহস্পতিবার রাতে তার বড় ছেলের সামনে শিকল দিয়ে হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ছেলে সাইফুদ্দিন রহমান অর্ণব বলেন, ‘রাতে মায়ের সঙ্গে বাবার কথা কাটাকাটি হয়। মায়ের চিৎকার শুনে পাশের কক্ষ থেকে দৌড়ে গিয়ে দেখি বাবা মাকে শিকল দিয়ে বেঁধে হাড়ুতি দিয়ে মারতেছে। মায়ের চোখে হাতুড়ি দিয়ে মারলে আমার জামায় রক্ত ছিটকে আসে। এ সময় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বাবায় পালিয়ে যায়।’

নিহতের বাবা ইব্রাহিম প্রধান বলেন, ‘বিয়ের পর থেকে আমার মেয়েকে নির্যাতন করে আসছে।২২ দিন আগেও মারধর করে আহত করে। এ সময় আমার বাড়িতে মেয়ে চলে আসে। পরে ১২ দিন আগে হত্যাকারী সাঈদুলের বোন ও বোনজামাই আমার বাড়ি থেকে নিয়ে যায়।’

পুলিশ পরিদর্শক আহসান উল্লাহ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চালছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা