× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চৌমুহনী বাজারে আগুনে পুড়ল ১০ দোকান

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০৪ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১২:১৪ পিএম

আগুনে পুড়ে যাওয়া দোকান। প্রবা ফটো

আগুনে পুড়ে যাওয়া দোকান। প্রবা ফটো

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ও গুদাম পুড়ে গেছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার সময় চৌমুহনী বাজারের কবুতর মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘রাত ৪টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত চৌমুহনী ও মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। পানি সমস্যার কারণে আমাদের আগুন নেভাতে বেগ পোহাতে হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত হওয়ার কারণ তদন্ত শেষে বলা যাবে।’

ব্যবসায়ীরা জানান, শুক্রবার ভোর রাতে মার্কেটে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন। এ সময় আগুন নেভাতে ছুটে আসলেও আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। পরে চৌমুহনী ও মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। নিয়ন্ত্রণে আনার আগেই আগুনে হাবিব ট্রেডার্স, চাতক চুন ভান্ডার, টিটু স্টোর, কালাম এন্ড সন্সসহ ১০টি দোকান আগুনে পুড়ে পুড়ে যায়। দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল ও নগদ টাকা পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

ব্যবসায়ী ইউনুস বলেন, ‘চৌমুহনী বাজারে আগুন লাগা এখন নিত্যদিনের ঘটনা ঘটেছে। গভীররাতের আগুনে চালের গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। দোকানে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ছিল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা