চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৫৪ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০০ পিএম
চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করছেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনাজ কুমার। ছবি : সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করছেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনাজ কুমার।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকালে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবন মিলনায়তনে এ মতবিনিময় সভা হয়।
সভায় চেম্বার পরিচালক ও আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি কবিরুর রহমান খান বলেন, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ইমিগ্রশন চালু করা এবং আমদানি-রপ্তানি জটিলতা দূরীকরণে সহকারী হাই কমিশনারের সহযোগিতা চাই।
সহকারী হাইকমিশনার মনাজ কুমার বলেন, ‘এ স্থল বন্দরের সমস্যাগুলো সমাধানে জোরালা ভূমিকা রাখব। যত দ্রুত সম্ভব সমাধান করা হবে।’
সভায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াহেদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক ও নবাব অটো রাইস মিলের চেয়ারম্যান আকবর আলী, চেম্বার পরিচালক আব্দুল আওয়াল প্রমুখ।