× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘সার্ভার হ্যাক করে রোহিঙ্গাদের এনআইডি’, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩৯ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪৯ পিএম

রোহিঙ্গাদের জন্মনিবন্ধন ও পাসপোর্ট তৈরিতে সহযোগিতাকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : প্রবা

রোহিঙ্গাদের জন্মনিবন্ধন ও পাসপোর্ট তৈরিতে সহযোগিতাকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : প্রবা

রোহিঙ্গাদের জন্মনিবন্ধন ও পাসপোর্ট তৈরিতে সহযোগিতাকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক নারীর পাসপোর্টের ভেরিফিকেশনে গিয়ে পুলিশ তাদের শনাক্ত করে। পরে চট্টগ্রাম কোতোয়ালি থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মো. আরিফ, কুমিল্লার মো. তারেক ও কক্সবাজারের জসিম উদ্দিন।

চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বৃহষ্পতিবার সংবাদ সম্মেলনে জানান, আরিফ তার বোন পরিচয়ে আফরোজা আক্তার নামে এক নারীর পাসপোর্ট ভেরিফিকেশনের কাগজপত্র জমা দিতে যান। এ সময় ভুয়া ঠিকানায় রোহিঙ্গাদের পাসপোট আবেদনের বিষয়টি সামনে আসে। পুলিশ ভেরিফিকেশনে গিয়ে আফরোজা নামে আরিফের কোনো বোনের খোঁজ পায়নি। আফরো আক্তার একজন রোহিঙ্গা নারী। কিন্তু তার জন্মনিবন্ধনসহ সব ডকুমেন্টই আসল ছিল। আরিফকে জিজ্ঞাসাবাদে বাকি দুইজনের নাম আসে। তারা আর্থিক চুক্তির বিনিময়ে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহযোগিতা করেন। পরে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার বলেন, চক্রটি চন্দনাইশ ও দোহাজারী এলাকাসহ বিভিন্ন এলাকার ঠিকানা ব্যবহার করে এমন অনেককেই পাসপোর্ট করে দিতে সহযোগিতা করেছে বলে স্বীকার করেছে। কীভাবে তারা এই কাজ করে এমন প্রশ্নের উত্তরে পুলিশ সুপার বলেন, ‘আমরা আজ মাত্র তাদের গ্রেপ্তার করেছি। তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে, তারা এনআইডি, জন্মনিবন্ধনের সার্ভার হ্যাক করে তারা এটা করেছে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হবে জানিয়ে পুলিশ সুপার বলেন, ‘যেহেতু আমরা মহানগরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছি, মামলাও সেই থানায় হবে। তাদের কাছে আসামিকে হস্তান্তর করা হবে। গ্রেফতারকৃতদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও মোবাইল ফোনে সংরক্ষিত ভুয়া জন্মনিবন্ধন সনদের পিডিএফ ও ছবি উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা