× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লার নিমসার বাজারে হচ্ছে ফুটওভার ব্রিজ

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫১ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ২০:১১ পিএম

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার কাঁচা বাজার এলাকায় একটি ফুটওভার ব্রিজের অনুমোদন দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। প্রবা ফটো

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার কাঁচা বাজার এলাকায় একটি ফুটওভার ব্রিজের অনুমোদন দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। প্রবা ফটো

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার কাঁচা বাজার এলাকায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণের অনুমোদন দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১৫টি ফুটওভার ব্রিজ থাকলেও দেশের অন্যতম বৃহৎ সবজির পাইকারি বাজার বুড়িচং উপজেলার নিমসার কাঁচা বাজারে ফুটওভার ব্রিজ নেই। এতে ওই বাজারের ক্রেতা-বিক্রেতা ছাড়াও ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হয়। তাই বাজারের ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর দাবি ছিল একটি ফুটওভার ব্রিজ নির্মাণের।

সওজ কুমিল্লা কার্যালয় সূত্র জানায়, ব্যস্ততম বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় ফুটওভার ব্রিজ না থাকায় বাড়ছে দুর্ঘটনা। গত বছরের ২১ সেপ্টেম্বর সেখানে ফুটওভার ব্রিজ তৈরি করতে সওজ কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মোহাম্মদ তারেক ইকবাল স্বাক্ষরিত একটি চিঠি সওজ প্রধান প্রকৌশলী বরাবর পাঠানো হয়েছে। এতে বরাদ্দ চাওয়া হয়েছে ছয় কোটি টাকা। দেরিতে হলেও পাওয়া গেছে অর্থ বরাদ্দ।

স্থানীয় মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আলী বলেন, হাইওয়েতে দ্রুতগতিতে যান চলাচলের কারণে রাস্তা পারাপার হতে গিয়ে শিক্ষার্থী, ক্রেতা-বিক্রেতা ও সাধারণ লোকজন প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। তাই এখানে ফুটওভার ব্রিজ অপরিহার্য হয়ে পড়েছে। দেরিতে হলেও কার্যকর উদ্যোগ নেওয়ায় ধন্যবাদ জানাচ্ছি।

নিমসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হক বলেন, ‘শিক্ষার্থীরা রাস্তা পারাপার হতে পায় ভয়। অভিভাবকরা ছেলে-মেয়েদের স্কুলে পাঠিয়ে আতঙ্কের মধ্যে থাকেন। এখানে ফুটওভার ব্রিজ তৈরির খবরে আমরা আনন্দিত।’

সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সুনীত চাকমা বলেন, ‘নিমসার বাজারটি অত্যন্ত ব্যস্ততম। সেই গুরুত্ব বিবেচনায় আমার ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেই। দ্রুত টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ শুরু হবে বলে আমি আশা করি।’

স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান বলেন, অনেক আগেই এ বাজারে ফুটওভার ব্রিজ তৈরির কথা ছিল। এ বিষয়ে উদ্যোগ নেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা