ময়মনসিংহ অফিস
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:০৭ পিএম
অলংকরণ প্রবা।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের ত্রিশালে দুই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বৈলর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন ভ্যান চালক মিলন মিয়া, অপরজন ট্রাকের হেলপার। নিহত মিলন মিয়া ত্রিশাল উপজেলার ধানিখোলা গ্রামের জিন্না মিয়ার ছেলে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলার বৈলর বাজার সংলগ্ন এলাকায় একটি ট্রাক সড়কের পাশে দাঁড়ানো ছিল। একই পাশে ঢাকাগামী অপর একটি ট্রাক পেছন থেকে দাঁড়ানো ট্রাকটিকে ধাক্কা দিয়ে এক ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার এবং ভ্যান চালকের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।