× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৩৩ এএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৪৭ এএম

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রবা ফটো

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রবা ফটো

নারায়ণগঞ্জের খানপুরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার খানপুরে এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে প্রথমে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।

ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিটের এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় শহরের আশপাশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে তিনি বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা