× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেক খেয়ে দুই বোনের মৃত্যু : দোকানি দুই দিনের রিমান্ডে

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫৮ পিএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০৬ পিএম

দোকানি সাইফুল ইসলাম। ছবি: সংগৃহীত

দোকানি সাইফুল ইসলাম। ছবি: সংগৃহীত

গাজীপুরে দোকান থেকে কেক ও পেটিস খাওয়ানোর এক ঘণ্টার ব্যবধানে দুই বোনের মৃত্যু ও ছয় মাসের শিশু অসুস্থ হওয়ার ঘটনায় দোকানিকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৩০ জানুয়ারি) মৃত দুই মেয়ের বাবা আশরাফুল ইসলাম মামলা করলে ওই দিনই পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার দুপুরে পুলিশ প্রধান আসামির পাঁচদিন রিমান্ড আবেদন করে। গাজীপুর সিএমএম আদালতের বিচারক নিয়াজ মখদুম তার দুইদিন রিমান্ড মঞ্জুর করেন। বাকি তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। রিমান্ডে নেওয়া আসামি হলেন, গাজীপুর সদর থানার দক্ষিণ সালনা এলাকার দোকানি সাইফুল ইসলাম । তার দোকান থেকে কেক ও পেটিস কিনে এনে দুই শিশু সন্তানকে খাইয়েছিলেন মামলার বাদী আশরাফুল ইসলাম। 

গ্রেপ্তার বাকি তিনজন হলেন- ব্রাক্ষণবাড়িয়ার কসবা উপজেলার সোহেল রানা একই জেলার নবীনগর উপজেলার শহিদুল ইসলাম এবং মোহাম্মদ হোসেন। তারা সালনা এলাকার একটি বেকারিতে কর্মরত এবং ওই বেকারি থেকে সাইফুলের দোকানে কেক ও পেটিস সরবরাহ করে।

গত রবিবার সকাল ১১টায় গাজীপুরের ইপসা গেট এলাকায় দুই বোন আশামনি ও আলিফা আক্তার অসুস্থ হয়ে মারা যায়। হিরা মিয়ার আরেক শিশু ছেলে সিয়াম চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা