× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক পরিদর্শনে সওজ’র প্রধান প্রকৌশলী

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ১৭:৩৮ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩ ১৮:৩২ পিএম

টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করেন সওজ প্রধান প্রকৌশলী। প্রবা ফটো

টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করেন সওজ প্রধান প্রকৌশলী। প্রবা ফটো

টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সড়ক ও জনপথ বিভাগের (সওজ) প্রধান প্রকৌশলী মো. ইসহাক। পরে এক সভায় মহাসড়ের কাজ দ্রুত শেষ করতে ঠিকাদার ও কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ পৌঁছে এই আঞ্চলিক মহাসড়ক পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে বিকালে এ জেলার চলমান উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনামূলক আলোচনা সভায় যোগ দেন তিনি।

সওজ সূত্রে জানা যায়, ৬০০ কোটি টাকা ব্যয়ে ৪৪ কিলোমিটার লম্বা ও ৩৪ ফুট চওড়া এই আঞ্চলিক মহাসড়কের নির্মাণ শেষ হওয়ার কথা ২০২৪ সালের ৩০ জুন। মহাসড়কের কাজ শেষ হলে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনের চাপ কমবে। পাশপাশি আঞ্চলিক সড়ক হয়ে চলাচলকারীদের ঢাকার সঙ্গে দূরত্ব কমে আসবে।

পরিদর্শনের সময় গোপালগঞ্জ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুরুজ মিয়া, সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপশী দাস, ফরিদপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীর, গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন, উপবিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, উপসহকারী প্রকৌশলী মো. আনোয়ার, ঠিকাদার সিরাজ মিয়া, কামরুল ইসলাম, ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা