× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাক্টরচাপায় শিক্ষিকা নিহত, চালকের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ১৭:০৫ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩ ১৮:২৫ পিএম

শিক্ষিকা নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালকের বিচারের দাবিতে মানববন্ধন। প্রবা ফটো

শিক্ষিকা নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালকের বিচারের দাবিতে মানববন্ধন। প্রবা ফটো

মেহেরপুরের গাংনী উপজেলায় ট্রাক্টকচাপায় শিক্ষিকা শামীমা ইসলাম কনা নিহতের ঘটনায় চালককে গ্রেপ্তারের দাবিতে মানবনবন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলা বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করেন উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন সাধারণ মানুষ।

গত ২৩ জানুয়ারি কুষ্টিয়া-মেহেরপুর মালসাদহ এলাকায় ট্রাক্টর চাপায় নিহত হন গাংনী উপজেলার করমদি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামিমা ইসলাম কনা। 

মানববন্ধনে গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আফজাল হোসেন বলেন, ‘শামীমা ইসলাম কনা নিহতের ঘটনায় ট্রাকের চালককে আগামী এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার করতে হবে। না হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী, হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো্. মনিরুজ্জামান, সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, করমদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইন, আরবিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান লিখন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা